গলাচিপায় নকলের সহযোগিতায় টাকা উত্তোলনের সময় ২জন আটক; ১লাখ টাকা জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় নকলের সহযোগিতায় টাকা উত্তোলনের সময় ২জন আটক; ১লাখ টাকা জরিমানা

গলাচিপায় নকলের সহযোগিতায় টাকা উত্তোলনের সময় ২জন আটক; ১লাখ টাকা জরিমানা




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী)সংবাদদাতা:  শুক্রবার বাউবি পরীক্ষায় গলাচিপা সরকারি কলেজ(৫১৪) কেন্দ্রে নকল করার সহযোগিতা প্রদানের জন্য টাকা উত্তোলনের সময় হাতেনাতে দুই জনকে আটক করেছে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো.রফিকুল ইসলাম।

আটককৃতরা হলেনঃ গলাচিপা সরকারি কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ও পরীক্ষা কমিটির আহ্বায়ক মো.শফিকুল ইসলাম এবং অফিস সহকারি নির্মল চন্দ্র পাল। আটক করে তাদেরকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে নিয়ে আসা হয়।

সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট শাহ্ মো.রফিকুল ইসলাম প্রত্যেককে ৫০হাজার টাকা করে মোট ১লাখ টাকা জরিমানা করে।

জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস এর রাষ্ট্র বিজ্ঞান পাট-১ এর পরীক্ষা শুক্রবার সকাল ৯টায় শুরু হয়।গলাচিপা সরকারী কলেজ(৫১৪) কেন্দ্রে ১৪২জন পরীক্ষার্থী অংশ নেয়।পরীক্ষার শুরুর পরপরই অত্র কেন্দ্রের পরীক্ষার্থীদের নকল করার সুবিধা দেয়ার জন্য মো.শফিকুল ইসলাম ও নির্মল চন্দ্র পাল জনপ্রতি ৩শত থেকে ৫শত টাকা করে তুলছিল।

বিগত পরীক্ষাগুলোতে টাকা উত্তোলন করার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল থেকে টাকাসহ তাদেরকে আটক করে।

এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ রফিকুল ইসলাম জানান, নকল করার সহযোগিতা প্রদানের জন্য টাকা উত্তোলনের সময় হাতেনাতে দুই জনকে আটক করে প্রত্যেককে ৫০হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD