সংবাদ শিরোনাম:

গলাচিপায় দুর্ধর্ষ ডাকাতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:34:23 pm, Tuesday, 11 December 2018
  • 21 সংবাদটি দেখা হয়েছে

নিয়ামুর রশিদ শিহাব,গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা:
গলাচিপায় একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের রসায়ন বিষয়ের প্রভাষক মোঃ সাদিকুর রহমানের বাসায় পৌরসভার ৮নং ওয়ার্ডে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ ও পৌরসভার মেয়র আহসানুল হক তুহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্র জানায়, মুখোশধারী সঙ্ঘবদ্ধ ডাকাত দল মঙ্গলবার গভীর রাতে সুকৌশলে বাসার ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের মালিক সাদিকুর রহমানকে বেঁধে ফেলে। পরে তার স্ত্রী নাজমা বেগমকে বেঁধে পরিবারের সবাইকে এক কক্ষে আটকে রাখে। ডাকাত দল ঘরের ভিতরে ঘন্টা ব্যাপি তান্ডব চালায়। এতে আলমারিতে থাকা ১০ভরি স্বর্ণলঙ্কা, নগদ ৭০হাজার টাকা, ওয়্যারড্রোবের মধ্যে থাকা একটি ল্যাপটপ ও দুইটি মোবাইল নিয়ে যায় বলে মালিক সাদিকুর রহমান জানান।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, ঘটনাটি ডাকাতি নয়। নেশা সেবনকারী দল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশের সময় : 07:34:23 pm, Tuesday, 11 December 2018