গলাচিপায় এক কিশোরীকে গণধর্ষণে আটক৫ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় এক কিশোরীকে গণধর্ষণে আটক৫

গলাচিপায় এক কিশোরীকে গণধর্ষণে আটক৫

গলাচিপায় এক কিশোরীকে গণধর্ষণে আটক৫




গলাচিপায় প্রতিনিধি॥ ডাক্তার দেখাতে এসে গলাচিপায় এক কিশোরী (১৯) গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার গভীর রাতে পৌর শহরের সৈকত মহল নামের একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে।

 

এ সময় হোটেল থেকে ৫ ধর্ষককে আটক ও ধর্ষিতাকে উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার ধর্ষিতা বাদি হয়ে থানায় ৫ ধর্ষকের বিরুদ্ধে মামলা করেছে। ধর্ষিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গজালিয়া গ্রামের ১৯ বছরের এক কিশোরী বুধবার বিকেলে ডাক্তার দেখাতে গলচিপা শহরে যায়। ডাক্তার দেখানো শেষে রাত যাপনের জন্য শহরের সৈকত মহল আবাসিক হোটেল রুম ভাড়া নেয়। এ সময় পূর্ব পরিচিত শহিদুল (২৪), রশিদ গাজি (৩২), স্বপন (৪০), জিতেন (৩৫), খোকন ডাক্তার (৪৫) ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ৫ ধর্ষককে আটক করে। এ সময় কিশোরীকে উদ্ধার করা হয়।

 

 

গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের আদালতে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD