বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

গলাচিপায় আলোচিত শিশু তুম্পা হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:39:22 pm, Tuesday, 3 March 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপার আলোচিত শিশু তুম্পা হত্যা মামলায় একমাত্র আসামি চাচা আতিকুলের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এ রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ জুন রাত ৯টায় গলাচিপার গজারিয়া এলাকার নিজ বাসার বারান্দা থেকে তিন বছর বয়সের শিশু ভাতিজা তুম্পাকে অপহরণ করে চাচা আতিকুল। এরপর মোবাইল ফোনে তুম্পার বাবা হুমায়ুন কবিরের কাছে পাঁচ লাখ টাকা চাদা দাবি করে এবং পরের দিন ওই টাকা আতিকুলের কাছে পাঠানোর জন্য ফোনে বলা হয়।

তিনদিন পর ২৫ জুন সকালে আতিকুলের নীমহাওলা এলাকার নিজ বাড়ির পাশের কলাবাগান থেকে তুম্পার মৃতদেহ উদ্ধার করা হয়। দুদিন পর ২৭ জুন তুম্পার বাবা হুমায়ুন কবির বাদী হয়ে গলাচিপা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। পাঁচ মাস পর দীর্ঘ তদন্ত শেষে ২৬ নভেম্বর গলাচিপা থানার এসআই হাসনাইন পারভেজ চাচা আতিকুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২১ স্বাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন। এর আগে আতিকুল আদালতের কাছে তুম্পা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) কমল দত্ত এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

গলাচিপায় আলোচিত শিশু তুম্পা হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : 05:39:22 pm, Tuesday, 3 March 2020