গলাচিপায় অপহরণের ১২ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গলাচিপায় অপহরণের ১২ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১

গলাচিপায় অপহরণের ১২ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার ১




নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা(পটুয়াখালী) সংবাদদাতা: গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের আমখোলা গ্রাম থেকে অপহরণের ১২ দিন পর শুক্রবার রাতে এক কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার গলাচিপা থানায় নিয়ে আসা হয়েছে। মূল অপহরণকারী গ্রেফতার না হলেও অপহরণকারীদের একজন সহযোগী গ্রেফতার হয়েছে।
থানায় দায়ের করা মামলায় ওই কিশোরীর বাবা অমল চন্দ্র দাশ অভিযোগ করেছেন, তার মেয়ে (১৬) এবার এসএসসি পাস করেছে। গত ৫ মে সন্ধ্যার পরে তার মেয়ে এক আত্মীয় বাড়ি যাচ্ছিল।

এ সময় অপহরণকারীরা তার বাড়ির পিছনের রাস্তা থেকে মেয়েকে অপহরণ করে। এ সময় মেয়ে ডাক চিৎকার দিলে অপহরণকারীরা তার মেয়ের মুখে কাপড় গুজে দেয় এবং মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

দড়িবাহেরচর গ্রামের মৃত রাজ্জাক মৃধার ছেলে তরিকুল ইসলাম তারেক মৃধা (২২) দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। তরিকুল ইসলাম সরকারের একটি বিধিবদ্ধ বাহিনীতে চাকুরিরত রয়েছেন।

এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, অপহৃতার বয়স নির্ধারণ ও ধর্ষিতা হয়েছে কি না, তা পরীক্ষার জন্য রোববার চিকিৎসক বোর্ডের কাছে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD