বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

গভীর সমুদ্রে ডাকাতির অভিযোগে পাথরঘাটায় আটক ৯

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:12:09 pm, Monday, 23 November 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ গভীর সমুদ্রে ডাকাতির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয় ৯ জনকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশের সদস্যরা।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর নেতৃত্বে অভিযান চালিয় তাদেরকে আটক করে সোমবার বিকেলে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।

অভিযুক্ত আটককৃতরা হলেন, ট্রলারের মাঝি ইব্রাহিম, রাসেল, মিরাজ, বেলাল, শাহজাহান, আল আমিন, ইয়াসিন, মিরাজ ও মঞ্জু মিয়া। এদের প্রত্যেকের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়। সাতক্ষীরা জেলার ট্রলার মালিক হালিম বিশ্বাস জানান, চলতি বছরের গত ১০ নভেম্বর বঙ্গোপসাগরের ফেয়ার ওয়ে বয়ার এলাকায় মাছ শিকারের সময় আমার ট্রলারের পাশে বরগুনার পাথরঘাটায় রিপন দফাদারের মালিকানাধীন সোহেল সুমি ট্রলার নোঙর করে। এ সময় পনেরো জন মাঝিমাল্লারা আমার ট্রলারের মাছ ধরার সরঞ্জামাদি, জাল ও দড়ি ছাড়াও ট্রলারে থাকা সৌর বেটারি, সোলার প্যানেল, চাল, তেল, মোবাইল, টর্সলাইটসহ প্রায় চার লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময় আমার নৌকায় থাকা মাঝিমাল্লারা বাধা দিলে পাঁচজনকে পিটিয়ে গুরুতর আহত করে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, ঘটনার সময় লুণ্ঠিত তেলের ড্রামসহ বেশকিছু মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার নয় জন আসামিকেই পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। আপাতত তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ মামলার অন্য আসামিদেরকে আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহরম আলী জানান, সাতক্ষীরা জেলার হালিম বিশ্বাসের ডাকাতির ঘটনায় দেয়া অভিযোগকে গুরুত্ব সহকারে আমলে নিয়ে রোববার রাতে পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছি। তবে বাকিদেরও অতি শিগগির আটক করতে সক্ষম হবো। ট্রলারের মালিকসহ অন্যান্য জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

গভীর সমুদ্রে ডাকাতির অভিযোগে পাথরঘাটায় আটক ৯

প্রকাশের সময় : 08:12:09 pm, Monday, 23 November 2020