বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

গণমাধ্যম রক্ষায় সাংবাদিক সমাজকে এক কণ্ঠে দাঁড়ানোর আহ্বান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:51:21 pm, Saturday, 17 January 2026
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ডেস্ক রিপোর্ট ॥ স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে রাজধানীতে অনুষ্ঠিত গণমাধ্যম সম্মিলন থেকে। বক্তারা বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর যে কোনো আঘাত সাংবাদিকতার অস্তিত্বের জন্য হুমকি।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টার পর রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিটিউটে নোয়াব ও সম্পাদক পরিষদের যৌথ আয়োজনে এ সম্মিলন শুরু হয়। সম্মিলনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

বক্তব্যে নিউএইজ সম্পাদক নুরুল কবীর বলেন, গণমাধ্যম দুর্বল হলে পুরো সমাজ দুর্বল হয়ে পড়ে। নাগরিক অধিকার রক্ষায় গণমাধ্যমের বিকল্প নেই। তিনি সাংবাদিকদের নিজেদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন।

ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, সাংবাদিকরা যদি মূল্যবোধের জায়গা থেকে সরে যান, তাহলে সমাজ তাদের বিশ্বাস করবে না। তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, স্বাধীন সাংবাদিকতা থাকলেই রাষ্ট্র উপকৃত হবে।

কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বলেন, গণমাধ্যমে অগ্নিসংযোগের মতো ঘটনা নজিরবিহীন ও লজ্জাজনক। ঘৃণার রাজনীতি ও সহিংসতা দেশের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, বিভক্ত সাংবাদিক সমাজ দুর্বল সমাজ। বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলতে না পারলে একে একে সবাইকে টার্গেট করা হবে।

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সব সরকারের সময়েই গণমাধ্যম চাপের মুখে পড়েছে। এই বাস্তবতায় সাংবাদিকদের মধ্যে ঐক্য গড়ে তোলার বিকল্প নেই।

সম্মিলন থেকে সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় ভবিষ্যতে আরও সমন্বিত উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

গণমাধ্যম রক্ষায় সাংবাদিক সমাজকে এক কণ্ঠে দাঁড়ানোর আহ্বান

প্রকাশের সময় : 12:51:21 pm, Saturday, 17 January 2026