সংবাদ শিরোনাম:

খালে ডুবে ভোলায় দুই নারীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:59:03 pm, Tuesday, 5 March 2019
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি:ভোলা সদর উপজেলায় খালে ডুবে মনোয়ারা বেগম (৫০) ও শারমিন আক্তার (১৯) নামে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডের পূর্ব চরকাজি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ারা বেগম ওই এলাকার শাহেদুল ইসলামের স্ত্রী ও শারমিন আক্তার একই এলাকার দিন মজুর শরিফের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দুপুরে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব চরকাজি গ্রামে বাড়ির পাশের ইলিশ খালের ঘাটে মনোয়ারা বেগম ধোয়া-মোছার কাজ করছিল।

এ সময় তিনি হঠাৎ করে পানিতে পড়ে গেলে প্রতিবেশী শারমিন আক্তার দেখতে পেয়ে তাকে উদ্ধার করতে খালে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সে সাতার না জানায় উভয় পানিতে ডুবে মারা যায়।

পরে স্থানীয়রা দুপুর দেড় টার দিকে খালে একজনের লাশ ভাসতে দেখে বাকি জনকেও খোঁজাখুজি করতে থাকে। অনেক খোঁজাখুজির পর খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ অবস্থায় স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, ধারণা করা হচ্ছে মনোয়ারা বেগম স্ট্রোক করে পানিতে পড়ে গেলে তাকে বাঁচাতে শারমিন আক্তার পানিতে ঝাঁপ দিলে সাঁতার না জানার কারনে তিনিও ডুবে মারা যায়। এ ঘটনায় ভোলা থানায় একটি ইউডি মামলা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

খালে ডুবে ভোলায় দুই নারীর মৃত্যু

প্রকাশের সময় : 08:59:03 pm, Tuesday, 5 March 2019