সংবাদ শিরোনাম:

খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক: এবিএম মোশাররফ হোসেন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:31:43 pm, Tuesday, 6 January 2026
  • 5 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি ॥ বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার প্রতীক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আপোষহীন নেতৃত্ব দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য দৃষ্টান্ত।

মঙ্গলবার (৬ জানুয়ারি) কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে রাখাইন মার্কেট মাঠে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলটি আয়োজন করা হয় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়।

এবিএম মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে ছাড়া যেমন বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়, তেমনি তাকে ছাড়া বাংলাদেশের ইতিহাসও পূর্ণতা পায় না। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ আজিজ মুসুল্লী বলেন, ক্ষমতার মোহ নয়, বরং জনগণের অধিকার আদায়ই ছিল বেগম জিয়ার রাজনীতির মূল দর্শন। তিনি বলেন, আজকের এই দোয়া মাহফিলে মানুষের ব্যাপক উপস্থিতি তার জনপ্রিয়তারই প্রতিফলন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় কমিটির সদস্য খান রবিউল ইসলাম রবি, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন কুয়াকাটা কেন্দ্রীয় বাইতুল আরজ জামে মসজিদের ইমাম আলহাজ্ব কারী মো. নজরুল ইসলাম। শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক: এবিএম মোশাররফ হোসেন

প্রকাশের সময় : 07:31:43 pm, Tuesday, 6 January 2026