কোয়ারেন্টাইনে একাকীত্ব, বডিগার্ডের সঙ্গে প্রেম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কোয়ারেন্টাইনে একাকীত্ব, বডিগার্ডের সঙ্গে প্রেম

কোয়ারেন্টাইনে একাকীত্ব, বডিগার্ডের সঙ্গে প্রেম

কোয়ারেন্টাইনে একাকীত্ব, বডিগার্ডের সঙ্গে প্রেম




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ৫৩ বছর বয়সী পামেলা অ্যান্ডারসন। হলিউডের এ অভিনেত্রীর নামের পাশে রয়েছে অনেক প্রাক্তণ প্রেমিক বা স্বামীর নাম।

 

এ অভিনেত্রী জীবনে কতবার যে প্রেমে পড়েছেন তার কোনো হিসাব নেই। জীবনের পড়ন্ত বিকেলে এসেও প্রেমের জন্য নিজের বডিগার্ডকে ছাড়লেন না আবেদনময়ী এ অভিনেত্রী।

 

 

সংবাদ মাধ্যমের খবর, ৫৩ বছর বয়সী পামেলা তারই ব্যক্তিগত এক বডিগার্ডের প্রেমে পড়েছেন। দুই বছর ধরে পামেলার দেহরক্ষীর দায়িত্ব পালন করছেন ৪০ বছরের এক বডিগার্ড। তবে পামেলার প্রেমিকের নাম বা ছবি প্রকাশ করেনি পশ্চিমা গণমাধ্যম।

 

 

সংবাদ মাধ্যমের আরো খবর, মার্চ থেকে শুরু হয় লকডাউন। এরপরই একসঙ্গে কোয়ারেন্টিনে ছিলেন পামেলা ও সেই বডিগার্ড। এতে দুইজন সম্পর্কে জড়িয়েছেন।

 

 

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, নতুন প্রেম নিয়ে ভীষণ সিরিয়াস পামেলা। তিনি নাকি বিয়ের কথাও ভাবছেন।

 

 

পামেলা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন চারটি। তবে একটিকে তিনি বিয়ে বলতে নারাজ।

 

 

সবশেষ জন পিটার্সের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ের স্থায়ীত্ব ছিল মাত্র ১২ দিন। এক টু্ইটে পামেলা জানান, জনের সঙ্গে বিয়ের সম্পর্কটা ছিল ‘একটি অদ্ভূত লাঞ্চ’।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD