কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরিশালে তারেক রহমানের সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু Latest Update News of Bangladesh

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ঈদযাত্রা ঘিরে গণপরিবহনে প্রস্তুতি, চলছে ঘষামাজা ঢাকাসহ আট বিভাগে পাঁচদিন ঝড়বৃষ্টি, বাড়তে পারে বিস্তার ইসরায়েলের নতুন আতঙ্ক ইরানের ক্লাস্টার বোমা ব্যবহার হারানো ছন্দ ফেরাতে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের পরীক্ষা হরমুজ উত্তেজনায় জ্বালানি সংকটের আশঙ্কা, বিকল্প খুঁজছে এশিয়া পাঁচ ট্যাংকারে আসছে বিপুল ডিজেল, কমছে সংকটের শঙ্কা পারমাণবিক কমান্ড বজায় রাখতে সক্রিয় মার্কিন ই-৬বি ‘ডুমসডে প্লেন’ দারিদ্র্য কমাতে সুশৃঙ্খল জাকাত ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম পর্যায়ে দেশের ৩৭ হাজার পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হলে ডোপ টেস্ট বাধ্যতামূলক: এমপি জামাল




কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরিশালে তারেক রহমানের সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরিশালে তারেক রহমানের সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু




নিজস্ব প্রতিবেদক ॥ প্রায় দুই দশকের বিরতির পর বরিশালে বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে যাচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে আয়োজিত এই জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতা-কর্মী সমাবেশস্থলে জড়ো হচ্ছেন।

বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া-মোনাজাতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লা আমান প্রথম বক্তা হিসেবে বক্তব্য দেন। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক জনসভায় সভাপতিত্ব করছেন। মহানগরের সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার ও বরিশাল দক্ষিণ জেলার সদস্যসচিব আবুল কালাম শাহীন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করছেন।

মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দির আহমেদ বীর বিক্রম, চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন জানান, তারেক রহমান বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা দিয়ে বেলা ১২টায় বরিশাল স্টেডিয়ামে পৌঁছাবেন। পরে তিনি জনসভাস্থলে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন। বক্তৃতা শেষে দুপুর ১টায় তিনি ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবেন।

নদী ও সড়কপথে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি ও ভোলার বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন। নারী নেতাকর্মীদের উপস্থিতি উল্লেখযোগ্য। মাঠে নিরাপদ পানির ব্যবস্থা ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

২০০১ সালে বেলস পার্ক মাঠে সর্বশেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া। দীর্ঘ ২৫ বছর পর একই মাঠে বক্তব্য দিতে যাচ্ছেন তারেক রহমান। এর আগে ২০০৬ সালের ১৪ মে বরিশালে তৃণমূল বিএনপির কর্মীসভায় অংশ নিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD