সংবাদ শিরোনাম:

কুয়াকাটায় এক ছাতা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:48:52 pm, Saturday, 27 July 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ।।  পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতের জিড়ো পয়েন্ট থেকে দুইশ মিটার পূর্বে হাকিম শরীফ (৬৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। শনিবার সকালে পর্যটকসহ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি কুয়াকাটা সৈকতে পর্যটকদের বসার জন্য ছাতা ও বেঞ্চির ব্যবসায়ী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত হাকিম শরীফের বাড়ি কুয়াকাটা পৌর শহরের ৮নং ওয়ার্ডে। শুক্রবার রাতের কোন একসময় তাকে হত্যা করে লাশ সৈকতে ফেলা বালুর বস্তার ফাঁকে ঢুকিয়ে রাখা হয়েছে। তার মাথার সামনে ও পিছনে ধারালো অস্ত্রের অঘাতের চিহ্ন রয়েছে।

মহিপুর থানার ওসি সোহেল আহমেদ জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যার কারন অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কুয়াকাটায় এক ছাতা ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

প্রকাশের সময় : 07:48:52 pm, Saturday, 27 July 2019