কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাউফলে যুবতীকে হত্যার হুমকি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাউফলে যুবতীকে হত্যার হুমকি

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বাউফলে যুবতীকে হত্যার হুমকি




আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥  পটুয়াখালীর বাউফলে কু-প্রস্তাবে রাজী না হওয়ায় এক যুবতী ও তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে এক সরকারি চাকরি জীবি। তাঁর নাম মো: আরিফুর রহমান। তিনি বাউফল পৌর শহরের শেরে বাংলা রোডের মৃত- জালাল আহম্মেদের ছেলে। আরিফুর রহমান ভোলার লালমোহন উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী (নশকাকার) হিসাবে কর্মরত আছেন। হত্যার হুমকির ঘটনায় ওই যুবতী বাউফল থানায় একটি সাধারন ডায়রি দায়ের করেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এক সন্তানের জনক আরিফের সাথে ওই যুবতীর প্রেমের সম্পর্ক চলে আসছিলো। সর্ম্পকে তাঁরা আত্মীয়। বিষয়টি জানাজানি হলে পরিবারের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এক পর্যায় যুবতী সর্ম্পক ছিন্ন করে। সর্ম্পক ছিন্ন করায় আরিফ ক্ষিপ্ত হয়ে যুবতীর বাড়ীতে গিয়ে তাকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দেয়।

গত কাল সাংবাদিকদের সাথে আলাপকালে অভিযোগকারী যুবতী জানায়, আরিফ গোপন সর্ম্পক রাখতে চায়! তবে বিয়ে করতে চায় না। আমি বিষয়টি মেনে না নিলে সে আমাকে এবং আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। তিনি আরো বলেন, আরিফের বেশ কিছু ফোনালাপ ও মোবাইল ফোনে পাঠানো ক্ষুদে বার্তা প্রমাণ হিসাবে সংরক্ষিত আছে। যা পুলিশকে দেখানো হয়েছে।

অভিযুক্ত আরিফুর রহমান মুঠোফোনে বলেন, আমি তাঁকে (অভিযোগকারী যুবতী) চিনি না। তাঁর সাথে আমার কোন সর্ম্পক নেই। থানায় জিডি দায়ের সত্যতা স্বীকার করেন বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD