কাতারের ব্যবস্থাপনায় জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন খালেদা জিয়া Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাতারের ব্যবস্থাপনায় জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন খালেদা জিয়া

কাতারের ব্যবস্থাপনায় জার্মান এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যাবেন খালেদা জিয়া




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য জার্মানি থেকে একটি আধুনিক এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছাচ্ছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় আনা এ অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছানোর পরই চিকিৎসকদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী তাকে লন্ডনে নেওয়া হবে।

ঢাকায় কাতার দূতাবাসের কর্মকর্তা আসাদুর রহমান আসাদ বলেন, “কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে। শনিবার বিকেলেই এটি ঢাকায় নামবে।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি থাকায় তা ঢাকায় আসতে পারেনি। কাতারের আমির তার প্রতিশ্রুতি রক্ষা করতে জার্মানি নির্মিত আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন।

জানা গেছে, জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি ‘এফএআই রেন্ট এ জেট জিএমবিএইচ’-এর সিএল৬০ চ্যালেঞ্জার সিরিজ বিমানে তাকে নেওয়া হবে। বিমানের রুট হবে ঢাকা–তিবলিসি–লন্ডন।

খালেদা জিয়াকে শুক্রবার সকালে লন্ডনে পাঠানোর কথা থাকলেও কাতারি অ্যাম্বুলেন্সের ত্রুটির কারণে পরিকল্পনা ভেস্তে যায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, এয়ার অ্যাম্বুলেন্স শনিবার এলেও ম্যাডামকে ফ্লাই করানো হবে কিনা তা মেডিকেল বোর্ড এবং তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে। সব ঠিক থাকলে ৭ ডিসেম্বর (রোববার) লন্ডনে নেওয়া হবে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে গত জানুয়ারিতে তিনি লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে দেশে ফেরেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD