কাউনিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী তপু মোল্লা ইয়াবাসহ আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউনিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী তপু মোল্লা ইয়াবাসহ আটক

কাউনিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী তপু মোল্লা ইয়াবাসহ আটক




ভয়েস অব বরিশাল ॥ অবশেষে ৩০ পিচ ইয়াবাসহ পুলিশের খাঁচায় কাউনিয়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী তপু মোল্লা। গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে তাকে আটক করে কাউনিয়া থানা পুলিশ। আটককৃত তপু মোল্লা পশ্চিম কাউনিয়া আল-মামুম মসজিদ এলাকার “নার্গিস ভিলা” বাসিন্দা মৃত আঃ হাই মোল্লার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দুপুর সোয়া ২টার দিকে কাউনিয়া থানার এসআই জসিম ও এসআই শম্ভু কাঞ্জি কাউনিয়া মরকখোলা পোল এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী তপু মোল্লাকে আটক করেন তারা। এ সময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা।

আটককৃত মাদক ব্যবসায়ী তপু স্বীকার করেছে সে দীর্ঘদিন যাবত কাউনিয়াসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মাদক বিক্রি করতো। এ ঘটনায় এসআই জসিম বাদী হয়ে আটককৃত তপু মোল্লাকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD