কাঁদলেন ভক্তরা, বিদায় গিটার জাদুকর Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাঁদলেন ভক্তরা, বিদায় গিটার জাদুকর

কাঁদলেন ভক্তরা, বিদায় গিটার জাদুকর

কাঁদলেন ভক্তরা, বিদায় গিটার জাদুকর




অনলাইন ডেস্ক//
রাজশাহীর ইলেকট্রিক মিস্ত্রী আনিস আলী গতকালই শুনেছেন প্রিয় শিল্পীর মৃত্যুখবর। এই খবর শোনার পরই রওনা হয়েছেন ঢাকার উদ্দেশ্যে। সকালে এসে ফুল হাতে হাজির হলেন কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানালেন প্রিয় শিল্পীকে।

আনিস আলী বলেন, ‘আমার ছোটবেলার তারকা তিনি। তাঁর গান শুনেই বড় হয়েছি। ছোটবেলায় টাকা জমিয়ে আইয়ুব বাচ্চুর গানের অ্যালবাম কিনতাম। সেই প্রিয় শিল্পীর এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছি না। তাই মৃত্যুখবর শুনেই ঢাকায় চলে এসেছি, তাঁর জানাজায় অংশ নিতে।’

এরকম হাজারো ভক্ত এসেছিলেন আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা নিবেদন করতে। শহীদ মিনার প্রাঙ্গণেই কথা হলো জেমস ফ্যান ক্লাবের সভাপতি প্রিন্স মোহাম্মদের সঙ্গে। তিনি বলেন, ‘গুরু জেমসকে গতকাল যখন এবি’র মৃত্যু খবর জানানোর জন্য ফোন করেছি। তিনি কোনোভাবেই বিশ্বাস করছেন না। পরে যখন ঘটনার সত্যতা জানতে পারেন, তারপর থেকে সারাদিনই কেঁদেছেন। আজকে জেমস ভক্তদের অনেকেই এসেছেন এবি’কে শ্রদ্ধা জানাতে।’

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল হাজারো মানুষের ঢল। সবাই এসেছেন প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে। কারো হাতে ফুল, চোখজোড়া সিক্ত তখন অশ্রু জলে। ব্যান্ডশিল্পী থেকে শুরু করে রাজনৈতিক নেতা, অভিনয় শিল্পী’সহ সর্বস্তরের মানুষের অশ্রুজলে ভেসে শহীদ মিনার থেকে চির বিদায় নিলেন গিটার জাদুকর।

সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করে এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের। সকালে সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাই প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চুকে। এসময় শ্রদ্ধা জানাতে আসেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, কুমার বিশ্বজিৎ, মানাম আহমেদ, প্রিন্স মাহমুদ, শাফিন আহমেদ, নকীব খান, অভিনেত্রী সুবর্ণা মুস্তফা ও শমী কায়সারসহ অনেকে।

ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি এ শিল্পীর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয় আরটিভির পক্ষ থেকেও।

এছাড়া ব্যান্ডশিল্পীদের সংগঠন ‘বামবা’, অভিনয় শিল্পী সংঘ’সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ সকাল সাড়ে ১১টায় জানান, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শনিবার চট্টগ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD