কল্যাণমুখী রাষ্ট্র গড়ার অঙ্গীকারে তারেক রহমানের প্রথম ইশতেহার ঘোষণা Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কল্যাণমুখী রাষ্ট্র গড়ার অঙ্গীকারে তারেক রহমানের প্রথম ইশতেহার ঘোষণা

কল্যাণমুখী রাষ্ট্র গড়ার অঙ্গীকারে তারেক রহমানের প্রথম ইশতেহার ঘোষণা




ডেস্ক রিপোর্ট ॥ দীর্ঘদিন পর আবারও নির্বাচনি রাজনীতিতে বড় প্রত্যাশা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত এই ইশতেহারে ‘কল্যাণমুখী সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার লক্ষ্য সামনে রেখে নয়টি অগ্রাধিকার খাতে মোট ৫১ দফা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এই নির্বাচনেই প্রথমবারের মতো বিএনপির নির্বাচনি নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান এবং তিনিই ইশতেহার ঘোষণা করেন। এর আগে পঞ্চম থেকে নবম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির ইশতেহার ঘোষণা করেছিলেন দলের তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে অংশ নিলেও সে সময় চেয়ারপারসন কারাবন্দি থাকায় ১৮ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইশতেহার ঘোষণা করেন।

এদিকে শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করেছিল। দুই দশক পর সরকার গঠনের লক্ষ্যে এবারের নির্বাচনে বড় পরিসরে মাঠে নামার কথা জানায় দলটি। বিএনপির দাবি, তাদের ঘোষিত ৫১ দফা বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, সুশাসন ও মানুষের জীবনমানের মৌলিক পরিবর্তন ঘটবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD