সংবাদ শিরোনাম:

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জে.এইচ. খান লেলিনকে স্বশরীরে আদালতে তলব

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:22:03 pm, Sunday, 16 August 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জে.এইচ. খান লেলিনকে স্বশরীরে তলব করেছেন আদালত। রবিবার (১৬আগষ্ট) বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারী করেন।

আদালত সূত্র জানায়, ফৌজদারী অপরাধের ঘটনায় আসামী পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে বিজ্ঞ আদালতে বিচারাধীন জিআর-৫৪৩/২০২০ মামলায় একই জখমীর দু’রকমের মেডিকেল সনদ আদালতে দাখিল করেন ডা. জে.এইচ. খান লেলিন।

এতে জখমীর মাথার ডান পার্শ্বে জখম থাকলেও দু’টো সনদে বাম পার্শ্বে উল্লেখ করা হয়। এছাড়া সরবরাহকৃত মেডিকেল সনদের প্রথমটিতে গুরুতর জখম বলা হলেও দ্বিতীয়টিতে সাধারন জখম উল্লেখ করা হয়েছে। এতে বিচারিক কার্যক্রমে বিঘœ সৃষ্টির অপরাধে অভিযুক্ত চিকিৎসক ডা. জে.এইচ. খান লেলিনকে স্বশরীরে তলব করেন আদালত।

আদালতের জিআরও মুনসুর আহমেদ ও এজাহারকারী পক্ষের নিযুক্তীয় কৌশলী অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন এ আদেশের সত্যতা স্বীকার করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জে.এইচ. খান লেলিনকে স্বশরীরে আদালতে তলব

প্রকাশের সময় : 07:22:03 pm, Sunday, 16 August 2020