বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে গণধর্ষণ,মামলার দুই আসামি রিমান্ডে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:45:26 pm, Wednesday, 24 April 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,।। কলাপাড়ার ধুরাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামে স্বামী সিদ্দিককে মারধর করে বেধে রেখে নিঃসন্তান গৃহবধু আসমা বেগমকে (৩০) গণধর্ষণ মামলার গ্রেফতারকৃত আসামি রবিউল ও মামুনকে আদালত পুলিশ রিমান্ডে দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুল আলম দুই আসামিকে আজ বুধবার আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার তিন নম্বর আসামি রবিউল ও অজ্ঞাত আসামি মামুনকে পুলিশ মঙ্গলবার বিকেলে গ্রেফতার করে। বাকিরা পলাতক রয়েছে। ১৫ এপ্রিল রাতে ধৃত আসামিসহ ১৫/১৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এদম্পতির ওপর হায়েনার মতো হামলে পড়ে।

স্বামীকে বেধে তার সামনেই পালাক্রমে ধর্ষণ করে স্ত্রীকে। ঘটনার রাতে এনিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিদ্দিক ও তার স্ত্রী আসমা মঙ্গলবার সকালে কলাপাড়া হাসপাতালে চিকিৎসা নিতে আসলেও সিদ্দিককে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। কিন্তু তার স্ত্রীর চিকিৎসা নিয়ে গড়িমসি করা হয়। স্থানীয় গণমাধ্যম কর্মীরা দুপুরে হাসপাতালে গেলে আসমাকে ভর্তি দেখানো হয়। কিন্তু সিদ্দিক ও তার স্ত্রীর অবস্থা আরও অবনতি ঘটলে উভয় পটুয়াখালী জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হয়।

১৭ এপ্রিল (বুধবার) দুপুরে এ ঘটানায় শাহালম মাঝি কে প্রধান আসামী করে শাহীন, রবিউল, আল আমিন, আব্দুর রশিদ ও শাকিল মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাত আট জনের বিরুদ্ধে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা দায়ের করে গৃহবধুর স্বামী সিদ্দিক হাওলাদার।

মামলায় আরও বলা হয়েছে, ১৫ এপ্রিল রাতে স্ত্রী আসমাকে নিয়ে খালা হাসিনা বেগমের বাড়িতে বেড়াতে যায় সিদ্দিক হাওলাদার। খাওয়া-দাওয়া শেষে কথা বলছিলেন। এসময় আসামিরা ঘরের দরজা ভেঙ্গে ঢুকে সিদ্দিক হাওলাদারকে মারধর করে বেধে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় পাশর্^বর্তী মাছের ঘেরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, বাকি আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা জানায়, গ্রেফতারকৃত আসামি ছাড়াও এ ঘটনায় জড়িতরা নিজেদেরকে এলাকায় নব্য হাইব্রিড হিসেবে জাহির করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

কলাপাড়ায় স্বামীকে বেধে রেখে স্ত্রীকে গণধর্ষণ,মামলার দুই আসামি রিমান্ডে

প্রকাশের সময় : 05:45:26 pm, Wednesday, 24 April 2019