অনলাইন ডেস্ক:কলাপাড়ায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে সুখি (১২) নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে।বুধবার বেলা সাড়ে ১১টায় ফাঁস লাগানো অবস্থায় তাদের ভাড়াটিয়া বাসা থেকে লাশটি উদ্ধার করে কলাপাড়া থানা পুলিশ। সুখী বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া গ্রামের দিনমজুর সেরাজুল ফকিরের মেয়ে। সেরাজুল কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার ভাড়াটিয়া বাসায় থাকতেন।নিহতের পরিবার ও প্রতিবেশীদের সূত্রে জানা যায়, সুখি ঢাকার পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্রী। মেয়েটি পরীক্ষা দেয়ার জন্য ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে ছিল। কিন্তু মা যেতে বাধা দেওয়ায় ঘরের দরজা বন্ধ করে আড়ার সাথে গলায় ওড়না পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। কলাপাড়া থানা ওসি (তদন্ত) আলী আহম্মেদ জানান, মেয়েটি ঢাকায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ছিল। কিন্তু মা যেতে বাধা দেওয়ায় আত্মহত্যা করে। লাশ উদ্বার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।
বিজ্ঞপ্তি :
সংবাদ শিরোনাম:
কলাপাড়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা
-
Reporter Name - প্রকাশের সময় : 05:08:15 pm, Wednesday, 14 November 2018
- 40 সংবাদটি দেখা হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


















