সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় শুটারগান কার্তুজসহ সাত মামলার আসামিজুয়েল প্যাদা র‌্যাবের অভিযানে গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:50:31 pm, Saturday, 18 August 2018
  • 63 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি ॥
শীর্ষ সন্ত্রাসী সাত মামলার পলাতক আসামি জুয়েল প্যাদা (৩২) র‌্যাব পটুয়াখালীর অভিযানে গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত ১০টায় পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া পুরাতন ব্রিজ সংলগ্ন একটি স-মিলের সামনে থেকে র‌্যাব-৮, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ পটুয়াখালীর একটি টিম জুয়েলকে গ্রেফতার করেছে।

এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, চারটি কার্তুজ, নগদ দেড় হাজার টাকা, দুইটি মোবাইল ও চারটি সিমকার্ড জব্দ করেছে। র‌্যাব পটুয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাছান আলী জানান, আমতলী থানায় হত্যা ও অস্ত্রসহ একাধিক এবং কলাপাড়া থানায় মোট সাতটি মামলার এ আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় জুয়েলের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় শুটারগান কার্তুজসহ সাত মামলার আসামিজুয়েল প্যাদা র‌্যাবের অভিযানে গ্রেফতার

প্রকাশের সময় : 10:50:31 pm, Saturday, 18 August 2018