সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষন, অভিযুক্ত গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:11:30 pm, Monday, 26 August 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ কলাপাড়ায় ফের মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষন করা হয়েছে। ধর্ষনের দায়ে আমিরুল মুন্সি (৪০) নামে এক অটো চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বর্বর এ ধর্ষনের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আলাউদ্দীন মিয়া বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে।

স্থানীয়রা জানায়, পাখিমারা বাজারের প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বের একটি বাগানে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষন করে অটোচালক আমিরুল। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাকে হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় একটি ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। ধর্ষক আমিরুলকে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতা ওই নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই রাত দশটার দিকে পাখিমারা বাজারে আরেক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষনের দায়ে কবির সিকদার (৫৫) নামে এক জনকে আটক করে আদালতে সোপর্দ করে থানা পুলিশ। আদলত কবির সিকদারকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষন, অভিযুক্ত গ্রেফতার

প্রকাশের সময় : 09:11:30 pm, Monday, 26 August 2019