কলাপাড়ায় মহিলা মেম্বারের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন Latest Update News of Bangladesh

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
যাচাই শুরু হচ্ছে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান: বরিশালে শিক্ষামন্ত্রী পাবলিক পরীক্ষায় অনিয়ম বন্ধে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী হজযাত্রা শুরু আগামী ১৮ এপ্রিল, সংসদে ঘোষণা ধর্মমন্ত্রীর চিকিৎসাধীন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, যুদ্ধের নির্দেশনা দিচ্ছেন কে? ভোলায় বিবি সাওদা গ্রেপ্তার: পুলিশি ব্যাখ্যা ও রাজনৈতিক বিতর্ক ইরান ইস্যুতে ট্রাম্পের কড়া বার্তা, কঠোর হামলার ইঙ্গিত হিজলায় জাটকা রক্ষায় কঠোর অভিযান, ১৯ জেলে আটক সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ডিবি হেফাজতে বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল




কলাপাড়ায় মহিলা মেম্বারের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কলাপাড়ায় মহিলা মেম্বারের বিরুদ্ধে চেয়ারম্যানের সংবাদ সম্মেলন




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি,।। বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জেলেদের বিশেষ বিজিএফসহ সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ গুরুতর অভিযোগ এনে সংরক্ষিত মহিলা মেম্বার শাহানারা বেগম শানুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার। বুধবার রাতে কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার বলেন, শাহানারা বেগম শানু দু:চরিত্র, শঠ, প্রতারক, হৃদয়হীন। সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচির বিভিন্ন সুবিধাভোগী মানুষের কাছ থেকে মহিলা মেম্বার কুট কৌশলে টাকা-পয়সা হাতিয়ে নেয়। চেয়ারম্যান আরও জানান, মাতৃত্বকালীন ভাতাভোগীদের তালিকা তিনি মহিলা মেম্বারদের করতে দায়িত্ব প্রদান করেন।

এসময় ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার শাহানারা প্রত্যেক গর্ভবতী নারীদের কাছ থেকে ২৫০০ করে টাকা আদায় করেন। এদের মধ্যে দুইজন নারী আয়শা ওরফে খুকুমনি ও রেখা পারভিন টাকা দিতে অস্বীকুতি জানায় এবং তাঁরা (চেয়ারম্যান) কাছে অভিযোগ করেন। চেয়ারম্যান এনিয়ে মহিলা মেম্বারকে তিরষ্কার করেন এবং সকলের টাকা ফেরত দেয়ার নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহানারা বেগম অতিসম্প্রতি ইউনিয়ন পরিষদের সামনে শতাধিক মানুষের উপস্থিতিতে আয়শাকে চুলের মুঠি ধরে জুতাপেটা করে। ইউপি চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ ছাড়া বাল্যবিয়ে ঠেকানোর নাম করে ১০-১২ হাজার টাকা হাতিয়ে নেয়। এসব ঘটনার প্রতিবাদ এবং আইনি প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ছাড়াও চেয়ারম্যানসহ ১০ জন মেম্বার উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার মো. তানভীর রহমান জানান, তিনি এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাননি। পেলে তদন্ত স্বাপেক্ষ যথাযথ ব্যবস্থা নিবেন। অভিযুক্ত মহিলা মেম্বার শাহানারা বেগম জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথা বানোয়াট। বরং তিনি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগন্ডা ছড়াচ্ছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD