সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় প্রেমের ফাঁদে ফেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:16:33 am, Saturday, 31 August 2019
  • 13 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।।  কলাপাড়ার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে প্রেমের ফাঁদে ফেলে গভীর রাতে মোবাইলে বাসা থেকে ডেকে নিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে মহিপুর থানায় মামলা দায়ের করেছে।

মামলায় একই এলাকার শাহ আলম চৌকিদারের ছেলে রাকিবুল (২০) ও তার দুই সহযোগী কোমরপুর গ্রামের জাহাঙ্গীর চৌকিদারের ছেলে বাবু (২২) ও জয়নাল ফকিরের ছেলে ওবায়দুল (২৪)কে আসামী করা হয়েছে। বুধবার (২৮ আগষ্ট) রাতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।

মামলার বিবরন ও সরেজমিনে গিয়ে জানাযায়, মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর (১৩) দীর্ঘদিন ধরে মোবাইলে ফোনে কথা বলতো কোমরপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রাকিবুল। গত বুধবার রাত দুইটার দিকে রাকিবুল কিশোরীর দাদীর ফোনে কল দিয়ে কিশোরীকে ঘরের বাইরে বের হতে বলে। কিশোরী সবার অগোচরে ঘরের বাইরে বের হলে কিশোরীর গলায় ছুরি ধরে রাকিবুল তার দুই সহযোগীর সহায়তায় পাশ্ববর্তী বালুর মাঠ এলাকায় নিয়ে ধর্ষণ করে।

কিশোরীর পিতার অভিযোগ, প্রায় দুই বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর মেয়ে দাদীর কাছেই থাকতো। ঘটনার রাতে কিশোরীকে না পেয়ে তার মা তাকে জানালে বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেন। পরদিন ( বৃহস্পতিবার) সকালে মেয়েকে না পাওয়ার বিষয়টি থানা পুলিশকে জানান।

ওইদিন বেলা ১২টার দিকে ধর্ষকরা মেয়েকে কুয়াকাটা থেকে একটি অটোতে উঠিয়ে দিলে মেয়ে বাসায় এসে এ ধর্ষণের ঘটনা তাদের জানান।
এ ঘটনার সাথে জড়িত রাকিবুল বৃহস্পতিবার দুপুরেই নিজ দোকান বন্ধ করে পালিয়ে যায়। একই সাথে পলাতক রয়েছে তার অপর দুই সহযোগী।

মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানান, কিশোরীর বাবা রাতে থানায় অভিযোগ দাখিলের পরই আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। শুক্রবার সকালে ধধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় প্রেমের ফাঁদে ফেলে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

প্রকাশের সময় : 12:16:33 am, Saturday, 31 August 2019