সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় পোড়ানো হলো ২৫ হাজার মিটার নিষিদ্ধ জাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:15:09 pm, Wednesday, 30 December 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়ায় জব্দকৃত ২৫ হাজার মিটার নিষিদ্ধ সুক্ষ্ম ফাঁসের জাল আদালতের নির্দেশে পুড়িয়ে ফেলা হয়েছে।

বুধবার শেষ বিকেলে কলাপাড়া শহরের হেলিপ্যাড মাঠে এ জাল পুড়ে ধংস করা হয়েছে। এসময় কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার, পায়রা বন্দর নৌ-পুলিশের পরিদর্শক নেওয়াজ উদ্দিন আহম্মেদ, এসআই জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। গত ৩১ অক্টোবর রাতে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের পশুরবুনিয়া স্পট থেকে নৌ-পুলিশের অভিযানে ২৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

এ ঘটনায় পহেলা অক্টোবর কলাপাড়া থানায় মোঃ রাসেল সরদারকে আসামি করে একটি মামলা করা হয়। রাসেল বর্তমানে পলাতক রয়েছে। জব্দ করা জাল আদালতের নির্দেশে পোড়ানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় পোড়ানো হলো ২৫ হাজার মিটার নিষিদ্ধ জাল

প্রকাশের সময় : 06:15:09 pm, Wednesday, 30 December 2020