সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের অভিযোগে মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:22:48 pm, Wednesday, 4 September 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি:  কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে পৈর্তৃক সম্পত্তি হইতে উচ্ছেদ ও প্রাণ নাশের চেষ্টার বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার মো: ফেরদৌসুর রহমান বাদী হয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন।

মামলা নং এম,পি ৬৫/২০১৯। মামলাটি আমলে নিয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মুনিবুর রহমান।

মামলা সূত্রে জানাযায় গত ২৪ আগষ্ট প্রতিপক্ষ একই গ্রামের সাবেক ইউপি সদস্য ফজলুল করিম ফকির, আমিনুল ইসলাম, আ: মোতালেব ফকির ও মো: সাইফুল ইসলাম এক জোট হয়ে বাদী ফেরদৌস রহমান এর স্বত্ব ভোগ দখলীয় জে,এল নং ০৫ নীলগঞ্জ মৌজার ৪৫/৭৮/৭৯/৮০/৯১ ও ৩২০ নং খতিয়ানের পৈতৃক সম্পত্তি জোড় পূর্বক দখল করার পায়তারা করে। বিরোধীয় জমিতে শান্তি ভঙ্গের আশঙ্কায় ফৌজদারী কার্য বিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের অভিযোগে মামলা

প্রকাশের সময় : 09:22:48 pm, Wednesday, 4 September 2019