বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় পাওয়ার প্লান্টুসহ অধিগ্রহণ শাখার কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:30:19 pm, Wednesday, 10 April 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অধিগ্রহণকৃত জমির মালিকদের বাড়িঘর গাছপালার ক্ষতিপুরন নির্ধারনকালে বিদ্যুত কেন্দ্র নির্মাণকারী সংস্থা আশুগঞ্জ পাওয়ার প্লান্টের নির্বাহী প্রকৌশলীসহ জেলা অধিগ্রহণ শাখার কর্মচারীদের ওপর হামলার ঘটনায় কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিন মঙ্গলবার রাতে কলাপাড়া থানায় এ মামলাটি করেছেন। মামলায় ধানখালী ইউনিয়নের পাঁচজুনিয়া গ্রামের সজল উকিলকে প্রধান এবং আরও ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০জনকে আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধাদান ও সরকারি কর্মচারীদের ওপর হামলার অভিযোগ এনে এ মামলাটি করা হয়েছে।

মামলায় বলা হয়েছে ধানখালীর পাঁচজুনিয়ায় ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত কেন্দ্র নির্মাণ কাজে অধিগ্রহণকৃত জমির যৌথ তফসিল কাজ করছিলেন। মঙ্গলবার দুপুরের এ কাজের সময় আসামিরা অতর্কিত হামলা চালিয়ে নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দিনসহ অধিগ্রহণ শাখার কর্মচারীদের আহত করে।
মামলার সাত নম্বর আসামী শানু হাওলাদার জানান, হামলার ঘটনা মিথ্যা। তারা কারও ওপর সশস্ত্র হামলা করেননি।বরং জমির মালিকসহ গ্রামবাসীরা শুধুমাত্র বাধা প্রদান করেছেন। এ ঘটনায় ধানখালীর পাঁচজুনিয়ায় উত্তেজনা বিরাজ করছে। আশরাফ উদ্দিন জানান, ১৩২০ মেগাওয়াট বিদ্যুত প্লান্ট নির্মাণে ওখানকার ৯৩০ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়া চুড়ান্ত রয়েছে। যেখানে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের তিনগুন ক্ষতিপুরনের বিষয়টি চুড়ান্ত করা হয়েছে। এখন একটি মহল (অধিগ্রহণকৃত এলাকার বাইরের) পরিকল্পিতভাবে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

কলাপাড়ায় পাওয়ার প্লান্টুসহ অধিগ্রহণ শাখার কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা

প্রকাশের সময় : 05:30:19 pm, Wednesday, 10 April 2019