তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ।। কলাপাড়ায় পলিথিন রেখে ব্যবসা পরিচালনার দায়ে গতকাল সোমবার বেলা ১১ টার সময় পৌরশহরের সুতাপট্রি এলাকার পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাশ পরিবেশ সংরক্ষন আইনে তাদের এ দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হলো রবিউল ইসলাম ১০ হাজার টাকা,কবির মৃধা ৩ হাজার টাকা, স্বপন মোল্লা ২ হাজার টাকা,মো.শফিক ২ হাজার টাকা ও মো.শাহআলম ৫০০ টাকা।
Reporter Name 

















