কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্রে’র বলায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্রে’র বলায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা

কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্রে’র বলায় ইউপি চেয়ারম্যানের নামে মামলা




তানজিল জামান জয়,কলাপাড়া, প্রতিনিধি ।। কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্র বলায় ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। নারী ইউপি সদস্য সাহানারা বেগম বাদী হয়ে সোমবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জুডিসয়াল তদন্তের আদেশ প্রদান করেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারা’র বিরুদ্ধে মান হানিকর তথ্য সম্বলিত তার লিখিত বক্তব্য স্বাক্ষর করে স্থানীয় প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সামনে তা উপস্থাপন করেন। এতে সাহানারা’র মান সম্মান নষ্ট করার উদ্দেশ্যে তাকে ’দুঃশ্চরিত্রে’র নারী বলে উল্লেখ করা হয়। এসময় একজন সাংবাদিক তার কাছে ওই নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্র নারী বলার এমন কি তথ্য প্রমান আছে? প্রশ্ন করার পর চেয়ারম্যান প্রশ্নোত্তরে পুন:রায় ওই নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্র নারী ছাড়াও আরও মানহানিকর অপবাদ দেয়। চেয়ারম্যানের মানহানিকর বক্তব্য সম্বলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গনমাধ্যমে প্রকাশ পেলে ওই নারী ইউপি সদস্য সাহানার’র ৫০ লক্ষ টাকার মানহানি হয় বলে তিনি মামলায় উল্লেখ করেছেন।

সূত্রটি আরও জানায়, মামলায় আরও ৫/৭ জন অজ্ঞাত আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা ওই সকল আসামীরা ৩রা এপ্রিল রাত অনুমান ১০টা থেকে ২টার মধ্যে বাদীর রোপিত ১৫০টি আকাশ মনি গাছের চারা ভেঙ্গে, পুকুর ও মাছের ঘেরে বিষ প্রয়োগ করে দুই লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যের একটি গাভী গরু চুরি করে। এছাড়া চেয়ারম্যানের হুমকীতে বাদী বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে তার মামলায় উল্লেখ করেন। এদিকে নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্রে’র বলা সেই ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের পর সাহানারা বেগমকে সাধুবাদ জানিয়েছে উপজেলা নারী অধিকার ফোরাম ও সাউথ বেঙ্গল ইউমেন ডেভেলপমেন্ট এসোসিয়েশন (এসডব্লিউডিএ) নামের সংগঠন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD