বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় জঙ্গলে নিয়ে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ, দেড় মাসেও গ্রেফতার হয়নি ধর্ষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:14:06 pm, Friday, 9 August 2019
  • 0 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ।।  পটুয়াখালীর কলাপাড়ায় ১১ বছরের কিশোরীকে মুখ চেপে জঙ্গলে নিয়ে জোড়পূর্বক ধর্ষণের প্রায় দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ ধর্ষক শাহীন সরদার (২৫)কে গ্রেফতার করতে পারেনি। এ কারনে উদ্বিগ্ন ও আতংকিত কিশোরীর পরিবার এ বর্বর ঘটনার বিচার অদৌ পাবেন কীনা তা নিয়ে শংকা প্রকাশ করছে।

উপজেলার মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের চড়পাড়া খালের বনাঞ্চলের মধ্য নিয়ে গত ২৬ জুন কিশোরীকে ধর্ষণ করে একই গ্রামের আনোয়ার সরদারের ছেলে শাহীন।

এ ঘটনায় ২৯ জুন রাতে কিশোরীর পিতা বাদি হয়ে মহিপুর থানায় শাহীনকে প্রধান আসামী করে নারী ও নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং ১৩। তবে মহিপুর থানা পুলিশ জানায়, আসামী গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলা সূত্রে জানাযায়, গত ২৬ জুন বিকালে তেগাছিয়া বাজার থেকে মোবাইল ঠিক করে বাসায় ফেরার পথে চড়পাড়া আবাসন খালের উত্তর পাশে খালের পাড়ে পৌছলে কিশোরীকে মুখ চেপে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে জোড়করে ধর্ষণ করে শাহীন। এ সময় কিশোরীর ডাকচিৎকারে পাশ্ববর্তী গ্রামের লোকজন এগিয়ে এলে শাহীন পালিয়ে যায়। ধর্ষণের ফলে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হলে ওই রাতে প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে রাতেই পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে রেফার করা হয়।

কিশোরীর স্বজনরা জানায়, এ ঘটনার পর থেকে মানুষজন দেখলেই আৎকে উঠছে কিশোরী। লোকলজ্জার ভয়ে অনেকটা ঘরকোনা তার পরিবারের লোকজন। কিন্তু আসামী ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে। শাহীনের এক আত্মীয় ইউপি সদস্য হওয়ায় ভয়ে আছেন তারা। মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে প্রলোভন ও হুমকি দেয়া হচ্ছে। এ কারণে এ কিশোরী তার ভবিষৎ নিয়ে উদ্বিগ্ন। কিশোরীর বাবা দরিদ্র হওয়ায় ভয়ে মুখ খুলতেও সাহস পাচ্ছেন না।

এ ব্যাপারে মহিপুর থানার ওসি সোহেল আহমেদ জানান, তারা ধর্ষণের স্বীকার কিশোরীর ডাক্তারী রিপোর্ট এখনও পাননি। মামলার একমাত্র আসামীকে ধরতে ঘটনার পর থেকেই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

কলাপাড়ায় জঙ্গলে নিয়ে ১১ বছরের কিশোরীকে ধর্ষণ, দেড় মাসেও গ্রেফতার হয়নি ধর্ষক

প্রকাশের সময় : 09:14:06 pm, Friday, 9 August 2019