কলাপাড়ায় জঙ্গলে নিয়ে শিশু ধর্ষন Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ




কলাপাড়ায় জঙ্গলে নিয়ে শিশু ধর্ষন

কলাপাড়ায় জঙ্গলে নিয়ে শিশু ধর্ষন




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামে জঙ্গলে নিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৯ জুন) রাতে নির্যাতনের শিকার শিশুর পিতা রুহুল আমিন বাদী হয়ে একই গ্রামের আনোয়ার সরদারের ছেলে শাহীন সরদার (৩০) কে আসামী করে এ মামলা দায়ের করেন।মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, মামলা দায়েরের পরই পুলিশ আসামীকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। বর্তমান নির্যাতনের শিকার শিশুটি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলা ও শিশুর পরিবার জানান, গত ২৬ জুন বিকালে মায়ের জন্য পান সুপারি ও ভেঙ্গে যাওয়া মোবাইলের ডিসপ্লে ঠিক করতে রমজানপুর গ্রাম থেকে পাশ্ববর্তী তেগাছিয়া বাজারে যায় ওই কিশোরী। সন্ধার দিকে বাসায় ফেরার পথে রমজানপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে শাহীন সরদার (৩০) তার মুখ চেপে ধরে রাস্তা থেকে কিছু দূরে জঙ্গলে নিয়ে জোড়পূর্বক ধর্ষন করে। এসময় শিশুর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহীন পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় কিশোরীকে প্রথমে বাসায় নিয়ে যায় গ্রামবাসীরা। কিন্তু তার রক্তক্ষরণ বন্ধ না হলে রাত দেড়টায় তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নির্যাতনের শিকার শিশুর ভগ্নিপতি জহিরুল ইসলাম জানান, শিশুটি ঠিক মতো খেতেও পারছে না। মুখ চেপে নিয়ে যাওয়ায় মুখে ক্ষত সৃষ্টি হয়েছে। এবং এ ঘটনার পর সে চরম আতংকে রয়েছে। মানুষ দেখলেই আৎকে উঠছে। এ ঘটনায় শিশুটির বাবা-মাও ভেঙ্গে পড়েছে।পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক জিয়াউল করিম সাংবাদিকদের জানান, হাসপাতালে ভিকটিমের সকল পরীক্ষা সম্পন্ন হয়েছে। তার শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে। দু’একদিনের মধ্যেই এ সংক্রান্ত রিপোর্ট পেশ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD