সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ছয় দিনেও ধরা পড়েনি ধর্ষণ মামলার আসামি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:43:42 pm, Tuesday, 30 April 2019
  • 17 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়ায় ছয় দিনেও ধরা পড়েনি ধর্ষণ মামলার আসামি ,voiceofbarishal.com

তানজিল জামান জয়,কলাপাড়া প্রতিনিধি।। ছয় দিনেও ধরা পড়েনি নববধূ ধর্ষণ মামলার মূল আসামি ভাড়াটে মোটর সাইকেল চালক বখাটে রফিকসহ কোন আসামি। এরা সবাই গা ঢাকা দিয়েছে। তবে পুলিশ বলছে তারা শীঘ্রই এদের গ্রেফতার করতে সক্ষম হবেন।

গত ২৪ এপ্রিল রাতে স্বামী জাহিদুল ইসলাম সুজন হাওলাদারকে নিয়ে চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামের খালু বাড়িতে বেড়াতে আসেন নববধূ তানজিলা। স্বামীসহ স্বজনদের মারধর করে এচক্র নববধূকে বাড়ি থেকে বিলে নিয়ে রফিক ধর্ষণ করে। ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে নরপশুরা সটকে পড়ে।

এ ঘটনায় সুজন হাওলাদার কলাপাড়া থানায় বেতমোর এলাকার দেলোয়ারের ছেলে রাসেল, হাকিম ফকিরের ছেলে রফিক, এছাহাক হাওলাদারের ছেলে খালেক এবং মন্নান গাজীর ছেলে জাফরসহ চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। আহত অবস্থায় গৃহবধুকে ওই রাতে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আসামি গ্রেফতারে ঘটনার পর থেকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় ছয় দিনেও ধরা পড়েনি ধর্ষণ মামলার আসামি

প্রকাশের সময় : 07:43:42 pm, Tuesday, 30 April 2019