কলাপাড়ায় চার মাদক ব্যবসায়ী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় চার মাদক ব্যবসায়ী আটক

কলাপাড়ায় চার মাদক ব্যবসায়ী আটক

কলাপাড়ায় চার মাদক ব্যবসায়ী আটক




তানজিল জামান জয়, কলাপাড়া প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

রবিবার রাতে এবং সোমবার সকালে এদের আটক করা হয়। এসময় এদের কাছ থেকে দশ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

আটককৃতরা হলেন মো.মিজানুর রহমান হাওলাদার (২৫), মো.কায়েস (২৬), মেহেদী হাসান (২০) ও মো.হাবিবুর রহমান (২১)। এদের মধ্যে মিজানুর রহমান ও কায়েস কে ৫০ পিস ইয়াবা সহ উপজেলার চাকামইয়া ইউনিয়নের কচুপাত্রা থেকে রবিবার রাতে আটক করা হয় ।

 

এদের দু’জনের বাড়ী বরগুনার তালতলী উপজেলার বড়বগী গ্রামে। অপরদিকে, মেহেদী হাসান এবং হাবিবুর রহমানকে পৌরশহরের বড় জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে ১০ গ্রাম গাঁজা সহ আটক করা হয় । তাদের দু’জনে উপজেলার নীলগঞ্জ আবাসনের অধিবাসী।

 

কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, আটককৃতরা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী । তারা প্রৃথক পৃথক ভাবে মাদক দ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘোরাফেরা করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে।

 

এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD