কলাপাড়ায় গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক

কলাপাড়ায় গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার প্রধান আসামি আটক




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় আলোচিত গার্মেন্টস কর্মী ধর্ষন মামলার প্রধান আসামী মোড়ল বাহিনীর প্রধান পলাশ মোড়ল (৩৫) ও তার সহযোগী দোলন(২৮) কে একশত পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে এগারোটায় ধানখালীর লোন্দা গ্রামের বিল থেকে তাদের আটক করা হয়। আটককৃত পলাশের নামে কলাপাড়া থানায় ধর্ষন ছাড়াও একাধিক মামলা রয়েছে।

গত ১৮ জানুয়ারি ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী গার্মেন্টস কর্মীকে অপহরন করে রাতভর আটকে রেখে ধর্ষন করে পলাশ মোড়ল। পরে ওই গার্মেন্টস কর্মীর বৃদ্ধা মাকে অবরুদ্ধ করে রেখে খুন জখমের হুমকি দিয়ে গার্মেন্টস কর্মীকে ঢাকা যেতে বাধ্য করে। এঘটনায় ২২ জানুয়ারী পুলিশ ঘটনা স্থলে গিয়ে ধর্ষিতার বৃদ্ধা মাকে উদ্ধার করে। ওই দিন ধর্ষিতার মা বাদী হয়ে চার জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, পলাশ ও তার সহযোগিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD