সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় কাদের হত্যা মামলায় আ’লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:40:43 pm, Monday, 11 October 2021
  • 2 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় চাঞ্চল্যকর কৃষক কাদের হত্যা মামলায় সিআইডি’র তদন্ত প্রতিবেদন গ্রহণ করে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আবদুল মোতালেব তালুকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

সোমবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালতে কাদের হত্যা মামলায় সিআইডি’র দাখিলকৃত প্রতিবেদন আমলে নিয়ে এ আদেশ জারি করেন।

একই আদেশে আদালত কাদের হত্যা মামলায় সিআইডি’র প্রতিবেদনে অভিযুক্ত রাজু তালুকদার, জুলিয়াত তালুকদার, সামু তালুকদার, মিলন তালুকদার, আজিজুল হক বুদাই, আলানূর, শাওন চৌধুরী ও সাইদুর রহমানকে কারাগারে পাঠানোসহ মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন।

মামলার অপর তিন অভিযুক্ত অ্যাডভোকেট মজিবুর রহমান চুন্নু, মামুন তালুকদার, রিয়াজ তালুকদার ও নাইম কসাই’র জামিন সংক্রান্ত উচ্চ আদালতের রুল নিষ্পত্তি না হওয়ায় তাদের জামিন বহাল রেখেছেন আদালত। আদালতের জিআরও এএসআই মো: শহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ২ জুলাই সন্ধ্যা অনুমান সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় মাছের ঘের নিয়ে পূর্ব শত্রুতার জেরে কৃষক কাদেরকে (৬৫) কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় কলাপাড়া থানা পুলিশ ওই রাতেই চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকার একটি খাল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই মোখলেচুর রহমান ৪ জুলাই ৪৯ জনকে আসামি করে কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

কলাপাড়ায় কাদের হত্যা মামলায় আ’লীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশের সময় : 07:40:43 pm, Monday, 11 October 2021