সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ জনকে ৬২,৪৫০ টাকা অর্থ দন্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:39:23 pm, Saturday, 31 July 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ করোনা সংক্রমন রোধে বিধি নিষেধ অমান্য করায় পটুয়াখালীর কলাপাড়ায় ২২জনকে ২৩,১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকাল ১১:৪৫ থেকে ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে পৌরশহরের নতুন বাজার, নাচনা পাড়া চৌরাস্তা ও মহিলা কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনে ২৪(২) ধারা মতে ১৫ জনকে ১৪,০০০ হাজার টাকা এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬, ৭২, ৭৫ ও ৭৬ ধারা মতে ৭জনকে ৯,১০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

এর আগে শুক্রবার সকাল ১১:১৫ থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মহিপুর বাজার ও আলীপুর বাজারে অভিযান চালিয়ে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা লংঘনে ২৪(২) ধারা মতে ১৫ জনকে ৯,০৫০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার সকাল ১১:৪০ থেকে ২:১৫ পর্যন্ত মহিপুর বাজার ও আলীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে একই ধারায় ২৪ জনকে ৩০,৩০০ টাকা অর্থ দন্ড প্রদান করেছে আদালত।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল বলেন, ’করোনা সংক্রমন ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমন প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান। সরকারী ঘোষিত বিধি নিষেধ পালনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় করোনা সংক্রমন রোধে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬১ জনকে ৬২,৪৫০ টাকা অর্থ দন্ড

প্রকাশের সময় : 09:39:23 pm, Saturday, 31 July 2021