সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ১১ দিন আটকে রেখে গন ধর্ষণ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:34:10 am, Wednesday, 19 September 2018
  • 94 সংবাদটি দেখা হয়েছে

আরিফ বিল্লাহ নাছিম,কলাপাড়া (কুয়াকাট) প্রতিনিধি: আমতলীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে কলাপাড়ায় এক ভাড়া বাসায় ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনার প্রধান অভিযুক্ত মেহেদী হাসান লিটনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ওই স্কুল ছাত্রীর সঙ্গে কলাপাড়ার শ্রমিক মেহেদী হাসানের (২৫) মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৩ সেপ্টেম্বর সকালে মেহেদী হাসান তার কয়েকজন বন্ধুর সহায়তায় গোছখালী গ্রামের জব্বার পঞ্চায়েতের বাড়ির সামনে থেকে ওই ছাত্রীকে অপহরণ করে।পরে তাকে কলাপাড়ার একটি ভাড়া বাসায় ১১ দিন আটকে রেখে ধর্ষণ করে।

মেহেদী হাসান রবিবার সকালে ওই ছাত্রীকে তাঁর বাড়ি পৌঁছে দেওয়ার জন্য উত্তর গোছখালী গ্রামে নিয়ে আসে।এ সময় খবর পেয়ে আমতলী থানা পুলিশ ধর্ষক মেহেদী হাসান লিটন ও তার সহযোগী মুন্নাকে আটক করে।এ ঘটনায় নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে আমতলী থানায় নারী ও শিশু নির্যাতনের অভিযোগে একটি মামলা করেছে।

এ ব্যাপারে আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন ভয়েস অব বরিশালকে জানান, স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে।ওই মামলার প্রধান আসামি মেহেদী হাসান লিটনসহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ১১ দিন আটকে রেখে গন ধর্ষণ

প্রকাশের সময় : 02:34:10 am, Wednesday, 19 September 2018