কলাপারায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা,আটক ১৬ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপারায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা,আটক ১৬

কলাপারায় পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে হামলা,আটক ১৬




তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।  গত ১৮ জু‌ন মঙ্গলবার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে নারকীয় তান্ড‌বের ঘটনার দুই ‌দিন পর বাংলা‌দেশী শ্রমিক ও তাদের‌ সহায়তাকারীদের বিরূ‌দ্ধে ভাংচুর ও লুটপা‌টের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার চায়না কর্তৃপক্ষের বিগ বস “ওয়াং লিং পিও” কলাপাড়া থানায় মামলাটি দা‌য়েরের পর ১৬ জন বাংদেশীকে শ্রমিককে আটক করেছে পুলিশ।

এর মধ্যে চারজন সুজন তালুকদার (৩৫), জলিল ফকির (৪২), সজিব শরীফ (২০) ও মামুন তালুকদার (২০)কে গত বৃহস্পতিবার রাতে ধানখালী পাওয়ার প্লান্ট এলাকা চায়নাদের খোয়া যাওয়া ল্যাপটপ, সিপিও ও মনিটরসহ আটক করে কলাপাড়া থানা পুলিশ। শুক্রবার সকালে তাদের সবাইকে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল মেজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয় বলে জানান মামলার আয়ু শাখাওয়াত হোসেন। বিজ্ঞ আদালত তাদের সবাইকে পটুয়াখালী জেলা কারাগারে প্রেরন করেছে।

ধৃত সবার বাড়ি উপজেলার ধানখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে। এদিকে ঢাকা জেলার দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ ১২ জন বাংলাদেশী শ্রমিককে এ মামলায় গ্রেফতার করে কলাপাড়া থানার এসআই মোজাম্মেলের কাছে হস্তান্তর করেছে। এরা হলো নাসির, সুজন, আবদুল লতিফ, আতিকুর রহমান, ইমাম হাসান, মেহেদী হাসান, রাসেল আলী, শামিম মিয়া, মামুন, আইয়ুব, ফারুক ও বেল্লাল।

এদের সবার বাড়ী বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে। কলাপাড়া থানার এস আই মোজাম্মেল জানান, ১২ জনকে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ আটক করেছে। আমি গ্রেফতারকৃত আসামীদের নিয়ে কলাপাড়া থানার উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, নিহত বাংলাদেশী শ্রমিক সাবিন্দ্র দাসের মৃহ দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে এবটি ইউইউডি মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে চিনা শ্রমিকের নিহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পাওয়ার প্লান্টে আটশতাধিক পুলিশসহ বিজিবি, র‌্যাব ও আর্ম পুলিশ নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে কলাপাড়ার নির্মানাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের অভ্যন্তরে বয়লার থেকে পড়ে সাবিন্দ্র দাস নামের এক বাঙালী শ্রমিকের মৃত্যুর ঘটনায় বাঙালী শ্রমিক ও চায়নিজ শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাঙালী শ্রমিকের লাশ গুমের চেষ্টার গুজবের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকরা হামলার ঘটনা ঘটায়।

বিকেল তিনটা থেকে অন্তত ছয় হাজার বাঙালী শ্রমিক ও তিন সহ¯্রাধিক চায়নিজ শ্রমিকরা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পরে। এঘটনায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জাং ইয়াং ফাং(২৬) নামের এক চাইনিজ শ্রমিক নিহত হয়। এদিকে ঘনটার তিন পার হলেও এখন পর্যন্ত পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সকল ধরনের কাজ বন্ধ রয়েছে। অনেক বাংলাদেশী শ্রমিকরা পুলিশের গ্রেফতারের ভয়ে বাড়ী চলে গেছেন বলে জানিয়েছেন ম্যান পাওয়াররা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD