সংবাদ শিরোনাম:

করোনা: লকডাউন না মানলেই কুকুরের খাচায়!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:55:09 pm, Friday, 3 April 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বিশ্বের বিভিন্ন দেশের মতো ফিলিপাইনেও চলছে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন। এই লকডাউন মানা না হলে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। এছাড়া লকডাউন না মানায় ইতোমধ্যে ফিলিপাইনের বিভিন্ন প্রদেশে লোকজনকে আটক করে কুকুরের খাঁচায় পুরে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বেশ কিছু মানবাধিকার সংস্থা।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ফিলিপাইনে লকডাউন না মানার কারণে যুবকদের আটকিয়ে রোদে বসিয়ে রেখে শাস্তি দেয়া হচ্ছে।

এ বিষয়ে সরকারের সমালোচনা করে ফিলিপাইনের লেগুনা প্রদেশের মেয়র এডগার স্যান লুইস একটি ফেসবুক পোস্টে লেখেন, জরুরি অবস্থার দোহাই দিয়ে মানবাধিকার লংঘন করা ঠিক হচ্ছে না।

ফিলিপাইনে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬শ ৩৩ জন। মারা গেছেন ১০৭ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা: লকডাউন না মানলেই কুকুরের খাচায়!

প্রকাশের সময় : 03:55:09 pm, Friday, 3 April 2020