করোনা : ভোলায় কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোগ পন্য বিক্রির অভিযোগে আটক ৯ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




করোনা : ভোলায় কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোগ পন্য বিক্রির অভিযোগে আটক ৯

করোনা : ভোলায় কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোগ পন্য বিক্রির অভিযোগে আটক ৯




ভোলা প্রতিনিধি॥ বোরহানউদ্দিন এক শ্রেণির অসাধু ব্যবসায়ী করোনা ভাইরাস কে পুজি করে কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে ভোগ পন্য বিক্রির অভিযোগে উপজেলার বিভিন্ন বাজারে শুক্রবার সকাল থেকে দুপুর রাত পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী। অভিযানে বিভিন্ন অপরাধে বেশ কয়েকজন দোকানীকে ৩ লক্ষ টাকার অধিক জরিমানা আদায় করেন। কিন্তু অভিযানের টের পেয়ে আসল মজুদদার গণ দোকান বন্ধ করে পালিয়ে যায়।

উপজেলা নির্বাহি অফিস সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে ভোগ্য পন্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি করেন কতিপয় ব্যবসায়ী। এমন অভিযোগে শুক্রবার সকাল অভিযানে বোরহানউদ্দিন বাজারের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বিক্রেতা ও পেয়াজের কৃত্রিম সংকট সৃষ্টিকারী পৌর সভার ৫নং ওয়ার্ডের ইয়াসিনের ছেলে শাহজাহানসহ এমরান, নজরুল শাকিল কে আটক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটককৃত শাহজাহান ,এমরানে ৫০ হাজার টাকা করে এবং নজরুল ও শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উপজেলার উদয়পুর রাস্তার মাথা ও কুঞ্জের হাট বাজারে বেশী দামে পিয়াজ বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুলাইপত্তন গ্রামের শাহজাহান ও বাসি পচাগ্রীল মুরগীর বিক্রয়ের অভিযোগে হোটেল আল মদিনার মালিক শাহিন কে ৩০ হাজার টাকা করে এবং পরিবেশ সংরক্ষণ আইনে মুদি ব্যবসায়ী সুকন্ঠ সাহা ও এরশাদকে যথাক্রমে ১০ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করেন।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বশির গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন অনিয়মে পরিচালিত অভিযানে ২লাখ ২০হাজার টাকা জরিমানা করা হয়।

কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কোন দোকানী যদি ভোগ্যপন্যের দাম বেশী রাখে তাহালে তাদের আইনের আওতায় আনা হবে এবং কোন প্রকার ছাড় দেয়া হবেনা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD