সংবাদ শিরোনাম:

করোনা ভাইরাসের কারণে আতঙ্কে হজ বাতিল হবে না

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:31:26 am, Thursday, 26 March 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। করোনা ভাইরাসের কারণে এখন সর্বত্রই আতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থায় এ বছরের হজ বাতিলের কথাও শোনা যাচ্ছে। তবে হজ বাতিলের এ খবরকে কেবলই গুজব বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নওয়াফ বিন সাদ আল-মালিকি। করোনা আতঙ্কে হজ বাতিল হবে না বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ মার্চ) পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় নওয়াফ বিন সাদ আল-মালিকি এ কথা বলেন। খবর ‘ডন’।

সাক্ষাৎকারে তিনি বলেন, এখন পর্যন্ত সৌদি সরকার হজ বাতিলের সিদ্ধান্ত নেয়নি। এরপরও হজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলে অবশ্যই তা সময়মতো হজযাত্রীদের জানিয়ে দেওয়া হবে। সে সঙ্গে তাদের করণীয় কী হবে সে সম্পর্কেও আগাম জানিয়ে দেবে কর্তৃপক্ষ।

নওয়াফ বিন সাদ মালিক বলেন, করোনা ভাইরাসের কারণে সৌদি নাগরিক, বাসিন্দা ও ওমরাহ যাত্রীদের সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরবে যাওয়া ও আসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা করোনা ভাইরাসের বিস্তার ঠেকানোর লক্ষ্যেই। আশা করি, বন্ধের এই সিদ্ধান্ত বেশিদিন বহাল রাখার প্রয়োজন হবে না। আর হজও হবে।

এ দিকে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রী নুর-উল হক কাদরি বলেছেন, পরিকল্পনা অনুযায়ী হজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছি আমরা। হজ বাতিলের সিদ্ধান্ত নেওয়াটা অনেক আলোচনাসাপেক্ষ ব্যাপার। এখন পর্যন্ত যে সিদ্ধান্ত সে অনুযায়ী বলতে পারি যে, হজ বাতিল হবে না। যদি বাতিল বা এ সংক্রান্ত অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তবে সৌদি সরকার মুসলিম দেশগুলোর সঙ্গে আলোচনা করবে। উল্লেখ্য, সৌদি আরবে এখন পর্যন্ত ৭৬৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা ভাইরাসের কারণে আতঙ্কে হজ বাতিল হবে না

প্রকাশের সময় : 02:31:26 am, Thursday, 26 March 2020