সংবাদ শিরোনাম:

কন্যা সন্তানের মা হলেন বলি অভিনেত্রী, শেয়ার করলেন সন্তানের প্রথম ছবি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:03:04 pm, Saturday, 20 April 2019
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

অনলাইন ডেস্ক: কন্যা সন্তানের মা হলেন বলি অভিনেত্রী সুরভিন চাওলা। সুরভিন এবং তাঁর স্বামী অক্ষয় ঠক্কর মেয়ের নাম রেখেছেন ইভা।‘হেট স্টোরি ২’-এ অভিনয়ের পর দর্শকমহলে তুমুল জনপ্রিয় হয়েছিলেন সুরভিন। মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন তিনি। শেয়ার করেছেন মেয়ের প্রথম ছবিও। তিনি লিখেছেন, ‘… ছোট্ট পরিবারে আমাদের মেয়ে ইভাকে স্বাগত।’’

সাংবাদিকদের সুরভিন জানিয়েছেন, মা হওয়া অসাধারণ অভিজ্ঞতা। হঠাত্ করেই তাঁর এবং অক্ষয়ের জীবন বদলে গিয়েছে। ‘‘প্রত্যেকটা পদক্ষেপের জন্য অপেক্ষা করছি এখন। সত্যিই আমরা আশীর্বাদ ধন্য।তিন বছর আগে ইতালিতে ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছিলেন সুরভিন-অক্ষয়। ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। বরাবরই অন্য ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন তিনি। তবে আপাতত মেয়েকে সময় দেওয়াটাই তাঁর প্রায়োরিটি। ফের কবে শুটিং ফ্লোরে ফিরবেন, তা এখনও খোলসা করেননি সুরভিন।সুরভিন চাওলা।সুত্র,আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কন্যা সন্তানের মা হলেন বলি অভিনেত্রী, শেয়ার করলেন সন্তানের প্রথম ছবি

প্রকাশের সময় : 11:03:04 pm, Saturday, 20 April 2019