কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কুয়াকাটায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু,ভোটারদের ঢল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কুয়াকাটায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু,ভোটারদের ঢল

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কুয়াকাটায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু,ভোটারদের ঢল

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে কুয়াকাটায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু




কুয়াকাটা প্রতিনিধি॥ কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে সকার ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়। ভোট গ্রহন শুরুর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। ভোট গ্রহনের শুরুতেই প্রত্যেক ভোট কেন্দ্রে নারী ভোটারদের রেকর্ড সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

 

পৌর এলাকার ০৯টি ভোট কেন্দ্রের ৩৬টি বুথে ৮ হাজার ১২২ ভোটার বিকাল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪১৭৭ এবং নারী ভোটার ৩৯৪৫ ভোটার ইভিএম পদ্ধতিতে ভোট প্রয়োগ করবেন। নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার জন্য মেয়র পদে চার জন এবং কাউন্সিলর ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

 

 

ভোট গ্রহন নির্বিঘ্ন ও গ্রহনযোগ্য করতে এক জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রে ভ্রাম্যমান মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং নয়টি ভোট কেন্দ্রে ৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত দায়িত্ব পালন করছেন।

 

এছাড়া এছাড়া তিনটি টিমে ২৪ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন, দুইটি টিমে বিজিবি’র ২২ জন সদস্য রয়েছে, ৩৫৪ জন পুলিশ সদস্য এবং ৬৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছে বলে উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশিদ নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD