সংবাদ শিরোনাম:

এলো ‘বাবু পরছো’ ভিডিও

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:00:05 pm, Wednesday, 24 February 2021
  • 31 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ‘বাবু খাইছো’? শিরোনামের একটি গান গত বছর বেশ জনপ্রিয়তা পেয়েছিল। হয়েছিল ব্যাপক আলোচনা-সমালোচনাও। এবার সেই গানের আদলে এলো ‘বাবু পরছো’? নামের একটি গান।

নতুন গানের কথাগুলো এমন- কী বাবুরা বাইরে যাওয়ার জন্য রেডি তো, নাকি/ তবে হয়ে যাক/ আজকাল ঘর থেকে বের হওয়াই ফ্যাক্ট/ হুটহাট ভাইরাসে ইনফেক্টেড/ কখন যে কীভাবে করোনা ছড়ায়/ তাই ভেবে সারাদিন এই মন ডরায়/ লিমিটেড ঘুরাফেরা করো রাতদিন/ হাঁচি-কাশি দিতে গেলে মুখ ঢেকে নিন।

গানটি ঈগল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ‘বাবু খাইছো’ গানের নির্মাতারাই এই নতুন গানটি নির্মাণ করেছেন। আগের মতো করেই নতুন গানটি তৈরি করেছেন সোলস ব্যান্ডের অন্যতম সদস্য মীর মাসুম ও ছোট ভাই মীর মারুফ। ঈগল মিউজিকের সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়াটার এইড বাংলাদেশ।

করোনাভাইরাস মহামারি নিয়ে সচেতনতা বাড়াতেই ‘বাবু পরছো?’ গানটি করা হয়েছে বলে জানিয়েছে ওয়াটার এইড বাংলাদেশ। এতে মূলত মাস্ক পরার কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি নিয়মিত হাত ধোয়ার বিষয়টিও উঠে এসেছে।

মীর ব্রাদার্সের ডিজে মারুফের সঙ্গে নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন নাশা। দুই ভাইয়ের যৌথ সংগীতায়োজনে এর কথা লিখেছেন মারুফ নিজেই। গানটি রেকর্ড হয়েছে গায়েনবাড়ি স্টুডিওতে। আর ঈগল টিমের তত্ত্বাবধায়নে এর ভিডিওতে অংশ নিয়েছেন আফজাল সুজন, জাহির আলভি, তারেক তানজ, ফাহাদ, ফিরোজ আল মামুন, অন্তরা, সুবাহ, রাবিনা ও শ্রেয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এলো ‘বাবু পরছো’ ভিডিও

প্রকাশের সময় : 06:00:05 pm, Wednesday, 24 February 2021