এবার স্বস্তিকা নিজেই নিজেকে ‘অশিক্ষিত’ বললেন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এবার স্বস্তিকা নিজেই নিজেকে ‘অশিক্ষিত’ বললেন

এবার স্বস্তিকা নিজেই নিজেকে ‘অশিক্ষিত’ বললেন

এবার স্বস্তিকা নিজেই নিজেকে ‘অশিক্ষিত’ বললেন




ভয়েস অব বরিশাল ডেস্ক।। টলিউডের আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সবসময় তিনি কোনো না কোনো কারণে আলোচনার শীর্ষে থাকেন। কখনো সাহসী চরিত্রে অভিনয় করে আবার কখনো ব্যক্তিগত কারণে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তবে এবার স্বস্তিকা নিজেই নিজেকে ‘অশিক্ষিত’ বললেন।

 

 

স্বস্তিকা যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় তার দারুণ দখল, যা বহুবার প্রমাণ করেছেন তিনি। কিন্তু হঠাৎ এমন কী হলো যে, নিজেকে ‘অশিক্ষিত’ বলছেন স্বস্তিকা?

 

 

মূল ঘটনা হলো- রেডিও জকি, কমেডিয়ান মীর আফসার আলী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘টুম্পা’ খ্যাত অভিনেতা সায়ন ঘোষের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন। তাতে স্বস্তিকা মন্তব্য করেন, ‘আমি সায়ন ঘোষের বড় ভক্ত। ‘টুম্পা’ গানটি আমার জীবনের মন্ত্র।’ মন্ত্রের বানান ইংরেজি হরফে ‘Mantra’ লিখেন। কিন্তু এক নেটিজেন প্রশ্ন করেন, ‘মন্ত্র’-এর বদলে তিনি কেন ‘মান্ত্রা’ লিখলেন? তবে কি তিনিও ‘অবাঙালি’ হওয়ার চেষ্টা করছেন? তার মতে, হিন্দি অধ্যুষিত এলাকার প্রভাব স্বস্তিকার মধ্যে পড়েছে।

 

 

তারপর বিষয়টি নিয়ে শুরু সমালোচনা। যা গড়ায় শিক্ষা-অশিক্ষার দিকে। পরে স্বস্তিকা এক মন্তব্যে লিখেন- ‘আরে দাদা আমি তো নিজেই বলছি, আমি অশিক্ষিত। কী বিপদ! তাতেও আপনার শান্তি হচ্ছে না। এ রকম করলে খেলব না।’ আরেকটি মন্তব্যে এ অভিনেত্রী লিখেন- ‘আমি ক্লাস টেন পাশ করিনি। বাংলা, হিন্দি, ইংরেজি-কোনোটাই ঠিক করে জানি না। একটু মানিয়ে নিন। আর কী করব!’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD