সংবাদ শিরোনাম:

এবার শাকিবের নায়িকা কৌশানি মুখার্জি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:28:29 pm, Sunday, 22 November 2020
  • 25 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ শাকিব খানের নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র কাজ প্রায় শেষ। দুটি গানের দৃশ্যায়নের কাজ বাকি রয়েছে। আর এগুলো শুটিং বিদেশে গিয়েই করার ইচ্ছা রয়েছে নায়কের। কিন্তু করোনার কারণে সেটি সম্ভব হচ্ছে না।

নানা জটিলতায় আটকে থাকার কারণে বিষয়টি নিয়ে বেশ বিরক্ত শাকিব খান। তবে এই সময়টা কাজে লাগাতে চান ঢালিউডের এই সুপারস্টার। আর সেই কারণেই মন দিয়েছেন ফিটনেসের দিকে। নিয়মিত জিমে গিয়ে নিজেকে ফিট করতে ব্যস্ত তিনি।

কয়েকদিন আগেই খবর রটেছিলো শাকিব খানের নায়িকা হবেন কলকাতান নায়িকা কৌশানি মুখার্জি। কিন্তু সেসময় মুখ ফুটে কেউ কোন কথা বলেনি। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। শাকিব খানের আগামী সিনেমা ‘লন্ডন লাভ’ এ নায়িকা হিসাবে থাকবেন কৌশানি মুখার্জি। আর এ ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। একাধিক ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

সেই সূত্রে আরো জানা যায়, ছবিটির জন্য মাস কয়েক আগেই কৌশানিকে চূড়ান্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।

আরো জানা যায়, ছবিটির শুটিং হবে লন্ডন, দুবাইসহ বিভিন্ন দেশে। এরপর কিছু অংশের কাজ হবে বাংলাদেশেও। ডিসেম্বরের মধ্যেই ছবিটির সম্পূর্ণ কাজ শেষ করে আসছে ভালোবাসা দিবসে ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে পারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

এবার শাকিবের নায়িকা কৌশানি মুখার্জি

প্রকাশের সময় : 10:28:29 pm, Sunday, 22 November 2020