এবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ববি শিক্ষার্থীদের Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ববি শিক্ষার্থীদের

এবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ববি শিক্ষার্থীদের




নিজস্ব প্রতিবেদক:বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা।আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।পরে জেলা প্রশাসকের কাছে উপাচার্যকে প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার পর পদত্যাগ বা ভিসিকে প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে।এ ছাড়া স্মারকলিপির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়েছে। এ সময়ে যদি ভিসিকে প্রত্যাহার করে না নেয়া হয় তা হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেয়া হবে।

জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বিক্ষোভকালে শিক্ষার্থীরা ভিসি এসএম ইমামুল হকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।প্রসঙ্গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে শিক্ষার্থীদের না জানানোর কারণে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।পরে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সন্তান বলে গালি দিলে আন্দোলন আরও বেগবান হয় এবং তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।তবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরও হল ত্যাগ না করে টানা সাত দিন ধরে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। এতে করে পুরো বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD