ভয়েস অব বরিশাল ডেস্ক॥ এবার এক্কেবারে গৃহবধূর বেশে হাজির হতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেতা সোহম চক্রবর্তীর স্ত্রীর বেশে দেখা যাবে স্বস্তিকাকে। সৌজন্যে পরিচালক অর্জুন দত্তের আগামী ছবি ‘শ্রীমতি’। ‘শ্রীমতি’তে একজন উচ্চ মধ্যবিত্ত ঘরের গৃহবধূ হচ্ছেন শ্রী অর্থাৎ স্বস্তিকা। যিনি কিনা রান্না করতে ভালোবাসেন, আর ছবিতে একটি কাল্পনিক চরিত্রও রয়েছে যাঁর কাছ থেকে নাকি রান্নার বিভিন্ন টিপস নেন শ্রী।
আবার সমস্ত ব্যস্ততার মধ্যে একটা সময় নিজেকে বদলাতেও চান শ্রী। অন্যরকম হতে চান। নিজেকে বদলাতে জিমে ভর্তি হন, নিজের স্টাইল স্টেটমেন্টেও বদল আনেন। অর্জুন দত্তের সঙ্গে এটাই সোহমের প্রথম কাজ। স্বস্তিকা অবশ্য ইতিমধ্যেই অর্জুন দত্তের গুলদস্তা’ ছবিতে কাজ করে ফেলেছেন। ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত, আগামী সপ্তাহেই শুরু হবে ছবির শ্যুটিং।
Reporter Name 

















