এনালগ ছাপাখায় ভাটা পড়লেও জমজমাট ডিজিটাল ছাপাখানা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




এনালগ ছাপাখায় ভাটা পড়লেও জমজমাট ডিজিটাল ছাপাখানা

এনালগ ছাপাখায় ভাটা পড়লেও জমজমাট ডিজিটাল ছাপাখানা




নিজস্ব প্রতিবেদক :ডিজিটাল প্রচারণায় সাউন্ড সিস্টেম এগিয়ে থাকলেও অলিগলিতে প্রচারণায় এখনো এগিয়ে রয়েছে মাইক। অন্যদিকে এনালগ ছাপাখানায় ভাটা পড়লেও জমজমাট ডিজিটাল ছাপাখানাগুলো। তবে প্রতিযোগিতার যুগে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মুখিয়ে আছে বরিশালের ছাপাখানার মালিকগণ। অবশ্য ছোট ছোট ছাপাখানার মালিকগণ রয়েছেন দুঃশ্চিন্তায়। কেননা নেতাদের খুশি করতে পাতি নেতারা পোস্টার ব্যানার ছাপালেও ক্ষমতার প্রভাব খাটিয়ে বিল পরিশোধে গড়িমসি করেন বলে অভিযোগ রয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী প্রস্তুত বরিশালের ছাপাখানাগুলো। পাশাপাশি মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ীরাও প্রস্তুত। এখনো কোন প্রার্থীর কাছ থেকে কোন কাজের অর্ডার পায়নি ছাপাখানার মালিকগণ। চাহিদা অনুযায়ী ব্যানার ফেস্টুন তৈরী করতে প্রয়োজনীয় কাগজের সরবরাহ থাকলেও দাম একটু বেশি বলে জানিয়েছেন মালিকগন। নির্বাচন এলে প্রতি রিম কাগজে দাম বাড়িয়ে দেয় কাগজ ব্যবসায়ীরা।

নগরীর সদর রোডের নিউ আর্ট প্রেসের স্বত্ত্বাধিকারী খলিলুর রহমান বলেন, কাগজ মজুদ থাকলে পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়না। তিনি বলেন, তার প্রেসে ৪টি এমো মেশিন রয়েছে। যা দিয়ে প্রতি ঘন্টায় ৩০ হাজার পোস্টার ছাপাতে পারেন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীকে খুশি করতে অনেকেই অগ্রীম টাকা নিয়ে পোস্টার ছাপাতে আসেন তাই বাকী হয়না।
নগরীর কালিবাড়ি রোডস্থ সিকদার অফসেট প্রেসের স্বত্ত্বাধিকারী চঞ্চল সিকদার বলেন, নির্বাচন আসলে কাগজের দাম বেড়ে যায়। তিনি বলেন, ছোট ছোট প্রেসগুলোতে অনেক নেতা এসে জোর খাটিয়ে পোস্টার ব্যানার ছাপিয়ে নিলেও মূল্য পরিশোধে গড়িমসি করেন। তিনি বলেন, তার প্রেসে নিজেই মেশিন অপারেট করেন। তার প্রেসে প্রতি ঘন্টায় সাড়ে ৪ হাজার পোস্টার ছাপাতে পারেন তিনি।

এদিকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে এখনো মাইকের চাহিদা আসেনি বলে জানিয়েছেন মাইক ব্যবসায়ীরা। তবে প্রতীক বরাদ্দের পর চাহিদা আসবে বলে তারা প্রস্তুতি নিচ্ছেন। নিউ মাইক সার্ভিসের স্বত্ত্বাধিকারী কামাল বলেন, সাউন্ড সিস্টেমের ব্যবহার বেড়ে যাওয়ায় মাইকের চাহিদা কম। অবশ্য শহরের চেয়ে গ্রামাঞ্চলে প্রচারণায় এখনো মাইক ব্যবহার হয় বেশি বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD