একান্তে সময় কাটাতে গোয়ায় কার্তিক-জাহ্নবী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




একান্তে সময় কাটাতে গোয়ায় কার্তিক-জাহ্নবী

একান্তে সময় কাটাতে গোয়ায় কার্তিক-জাহ্নবী

একান্তে সময় কাটাতে গোয়ায় কার্তিক-জাহ্নবী




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বি-টাউনে নতুন প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, কার্তিক আরিয়ানের সঙ্গে প্রেম করছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ইংরেজি নববর্ষের প্রথম দিন কাটাতে জাহ্নবী-কার্তিক গিয়েছিলেন গোয়াকে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাদের গোয়ায় ছুটি কাটানোর ছবি।

 

 

জাহ্নবী-কার্তিকের ছবি সোশ্যালে দেখে অনেকেরই প্রশ্ন তবে কি সত্যিই তারা একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন? আবার কেউ কেউ বলছেন, জাহ্নবী-কার্তিক নতুন ছবির শুটিংয়ে গোয়া গিয়েছিলেন। তারা এই মুহূর্তে ‘দোস্তানা-২’ ছবির শুটিং করছেন।

 

 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে, কার্তিক-জাহ্নবী ‘দোস্তানা-২’ এর শুটিং করলেও তাদের গোয়ার রিসর্টে একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে। কার্তিকের পরনে ছিল ট্রাউজার ও সাদা ক্যাজুয়াল শার্ট। আর জাহ্নবীর পরনে ছিল কালো ক্রপ টপ ও ডেনিমের হট প্যান্ট। তাদের দুজনের মুখেই ছিল কালো মাস্ক।

 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেও কার্তিক আরিয়ান ও জাহ্নবী কাপুরের একান্তে সময় কাটানোর ছবি সোশ্যালে উঠে এসেছিল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD